বিষয়বস্তুতে চলুন

প্রধান পাতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অ আ অ্যা ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড
ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ ড় ঢ় য় ৎ ০-৯ সব
নির্বাচিত নিবন্ধ
নির্বাচিত নিবন্ধ
অ্যাঞ্জেলিনা জোলি
অ্যাঞ্জেলিনা জোলি
অ্যাঞ্জেলিনা জোলি একজন জনপ্রিয় মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের একটি সংস্কৃতিমনা পরিবারে এই অস্কারজয়ী অভিনেত্রীর জন্ম। তাঁর বাবা জন ভইট নিজেও একজন অস্কারজয়ী অভিনেতা। ১৯৮২ সালে লুকিন’ টু গেট আউট ‌ছবিতে একটি শিশু চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে রূপালী পর্দায় জোলির আবির্ভাব হয়। তবে পেশাদার চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে তাঁর অভিষেক ঘটে স্বল্প বাজেটের ছবি সাইবর্গ ২ (১৯৯৩)-এ অভিনয়ের মাধ্যমে, এবং চলচ্চিত্র জগতে তাঁর উত্থান শুরু হয় হ্যাকারস (১৯৯৫) ছবিটির মধ্য দিয়ে। নব্বইয়ের দশকে শুরু হওয়া তাঁর এই জনপ্রিয়তা আজও সমান তালে বিদ্যমান। ১৯৯২ সালে গার্ল, ইন্টারাপ্টেড চলচ্চিত্রে অভিনয়ের জন্য লাভ করেন চলচ্চিত্রের সর্বোচ্চ স্বীকৃতি অ্যাকাডেমি পুরস্কার। এছাড়াও তাঁর প্রাপ্ত অন্যান্য উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে আছে তিনটি গোল্ডেন গ্লোব ও দুইটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ডসহ আরও বহু পুরস্কার। অভিনয়ের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথেও যুক্ত। (বাকি অংশ পড়ুন...)
আপনি জানেন কি?
আপনি জানেন কি...

পেনেলোপে ক্রুজ

ভালো নিবন্ধ
ভালো নিবন্ধ
আল-হারিস ইবনে সুরাইজ ছিলেন একজন আরব নেতা। তিনি ৭৩৪ খ্রিষ্টাব্দে শুরু হওয়া খোরাসান ও মাওয়ারাননহরে সংঘটিত বৃহদাকার উমাইয়া বিরোধী বিদ্রোহে নেতৃত্ব দিয়েছেন। হারিস তার বিদ্রোহকে ধর্মীয় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছিলেন। আরব ও অনারব উভয় শ্রেণীর জনতার সমর্থন আদায় করতে তিনি সক্ষম হন। তবে তিনি প্রাদেশিক রাজধানী মার্ভ‌ দখলের জন্য দুইবার চেষ্টা করে ব্যর্থ হন। শেষপর্যন্ত আসাদ ইবনে আবদুল্লাহ আল-কাসরি ৭৩৬ খ্রিষ্টাব্দে এই বিদ্রোহ দমন করেন। হারিস তার কিছু সমর্থকসহ পালিয়ে যেতে সক্ষম হন। তিনি তুরগেশ খাগানাতের সাথে মিত্রতা স্থাপন করেছিলেন। হারিস তুরগেশদের আরব অঞ্চলে অভিযানে সহায়তা করেন। ৭৩৭ খ্রিষ্টাব্দে খারিস্তানের যুদ্ধে এই অভিযানকে প্রতিহত করা হয়। এরপর হারিস মাওয়ারাননহরে স্থানীয় শাসকদের সমর্থন নিয়ে অবস্থান করতে থাকেন। হারিস ও তার স্থানীয় সমর্থকদের বিরুদ্ধে আসাদের উত্তরসুরি নাসের ইবনে সাইয়ার অভিযান চালান। কিন্তু আরবদের অন্তর্দ্বন্দ্বে নিজ অবস্থান শক্তিশালী করার ক্ষেত্রে হারিসকে ব্যবহার করা যেতে পারে বিবেচনা করে নাসের খলিফার কাছ থেকে হারিসের জন্য ক্ষমা মঞ্জুর করান। হারিস এরপর ৭৪৫ খ্রিষ্টাব্দে মার্ভ‌ ফিরে আসেন। শীঘ্রই তিনি একটি সেনাবাহিনী গড়ে তোলেন এবং নাসেরের প্রতিপক্ষ হয়ে উঠেন। (বাকি অংশ পড়ুন...)
বিষয় অনুযায়ী বাংলা উইকিপিডিয়া
অবদানকারীর জন্য পাঠ্য
অবদানকারীর জন্য পাঠ্য
প্রশ্ন ও সাহায্য

স্বাগতম · টিউটোরিয়াল · বৃত্তান্ত · সহায়িকা · অনুসন্ধান · আলোচনা সভা · অতিসাধারণ ভুলগুলো · নতুন নিবন্ধ সৃষ্টি · নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি টিউটোরিয়াল

নীতিমালা ও নির্দেশাবলী

নীতিমালা ও নির্দেশাবলী · নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি · যাচাইযোগ্যতা · কোন মৌলিক গবেষণা নয় · কপিরাইট · সম্পাদনা নীতি · উইকিপিডিয়া কী নয় · বাংলা বানানের নিয়ম · বাংলা প্রয়োগবিধি · বিদেশী শব্দের বাংলা প্রতিবর্ণীকরণ

অবদানকারীর আচরণ

উইকিশিষ্টাচার · ভদ্রতা · লেখকদের যোগাযোগের নিয়মকানুন · সংঘাত নিরসন · কোন ব্যক্তিগত আক্রমণ নয় · ধ্বংসপ্রবণতা

  • এবং আরও রয়েছে খেলাঘর, যা আপনার সকল প্রকার পরীক্ষা-নিরীক্ষার জন্য উন্মুক্ত।
উইকিপিডিয়ার সহপ্রকল্প
উইকিপিডিয়া ছাড়াও অলাভজনক প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশন আরও বেশ কিছু বহুভাষিক ও উন্মুক্ত প্রকল্প নিয়ে কাজ করছে:
অন্যান্য ভাষায় উইকিপিডিয়া
এই উইকিপিডিয়াটি বাংলায় লিখিত তবে উইকিপিডিয়ার আরও অনেক ভাষার সংস্করণ রয়েছে; নিচের তালিকায় কিছু উল্লেখ করা হলো।